বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতারের উদ্দেশে গতকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন। অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে তিনি এই সফর করছেন।
সফরকালে তিনি ১৩ থেকে ১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠান অবলোকন করবেন। ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’-এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ-পূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৫ ডিসেম্বর দেশে ফিরবেন। আইএসপিআর