আমিরাতে ১২ মার্চ থেকে রোজা, শেষ হবে ২৯ দিনে

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) এই সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৪ সালের ১২ মার্চ থেকে দেশটিতে রমজান মাস শুরু হবে। তবে এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় এবার আমিরাতে রোজার সময় কিছুটা কমছে। এবার প্রথম দিন ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন মুসলমানরা। আর মাস শেষে সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।

এছাড়াও এবার রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। সে হিসেবে রোজা শেষ হবে এপ্রিল মাসের ৯ তারিখ। এরপর পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।