যুব এশিয়া কাপে ফর্মের তুঙ্গে রয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার ও উদ্বোধনী ব্যাটার আশিকুর রহমান শিবলী। আমিরাতের বিপক্ষে ৭১ ও জাপানের বিপক্ষে অপরাজিত ৫৫ রানের ইনিংসের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুশো রানের লক্ষ্য তাড়ার ম্যাচে সেঞ্চুরি করলেন শিবলী।
১১৯ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান সেঞ্চুরির পথে। ৩ উইকেটে ১৭১ রানে থাকা বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর ২৯ রান।
ফরিদপুর ক্রিকেট একাডেমি থেকে উঠে আসা শিবলীর যুব ক্যারিয়ারে এর আগে চারটি ফিফটি ছিল। যার দুটিই এবারের এশিয়া কাপ আসরে। এর আগে ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজে তিন ৭৪, ৪২ ও ৭২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন শিবলী। বাংলাদেশও সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।