খুলনায় সংঘবদ্ধ ধর্ষণ ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৩

খুলনায় বাসায় ঢুকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে।

হরিণটানা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সংঘবদ্ধ ধর্ষণ ও লুটের ঘটনায় গতকাল বুধবার দুপুরে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে হরিণটানা থানায় মামলা করেছেন। মামলার প্রধান আসামি গোবিন্দ ফৌজদারকে পুলিশ গত মঙ্গলবার গ্রেপ্তার করে। এ ছাড়া আসামি ধীমান ফৌজদার (৩৫) ও মিঠুন বিশ্বাসকে (৩৫) গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। আরেকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার রাতে নগরীর কৈয়া বাজারসংলগ্ন গোলা গ্রামের একটি বাড়িতে ঢুকে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং লুটপাটের ঘটনা ঘটে।