ফ্রি মেডিকেল ক্যাম্প
মাগুরা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ধলহরা চন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শৈলকূপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস। উপস্থিত ছিলেন অধ্যক্ষ রোকনুজ্জামান, চিকিৎসক শাহ আলম, হাশিম রেজা প্রমুখ।
৯ দোকানে চুরি
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে নয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে কয়েক লাখ টাকা নিয়ে যায়। যেসব দোকানে চুরি হয়েছে সেগুলো হলো সুবর্না বস্ত্রালয়, শাহী গার্মেন্টস, বাদশা লাইব্রেরি, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, নরেন্দ্র লাল সাহা অ্যান্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নানু ট্রেডার্স।
ঝুটের গুদামে আগুন
সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকা- ঘটে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকার মিলটন হোসেনের ঝুটের গুদামে এ অগ্নিকা- ঘটে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকা-ের সূত্রপাত হতে পারে।
ব্যানার-বিলবোর্ড
অপসারণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর-৩ (সিংড়া) আসনে নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের উদ্দেশ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি নির্বাচন-সংশ্লিষ্ট অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেন এবং উপস্থিত জনসাধারণকে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবগত করেন।