শাহ আমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ৭ পিস স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, জব্দ করা স্বর্ণের মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি। ওই যাত্রীর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।