সূর্যের চতুর্থ শতকে ভারতের ২০১

খেলার ফরম্যাট বদলে টি২০ হলেই আর আটকে রাখা সম্ভব হয় না সূর্যকুমারকে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ বাঁচানো শেষ ম্যাচে তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২০১ রান। 

৫৫ বলে টি২০ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করে সূর্য। শেষ ওভারে আউট হন ৫৬ বলে ১০০ রান করে। তার ইনিংস সাজানো ৭টি চার ও ৮টি ছক্কায়। এর আগে যশস্বী জসওয়ালের ৪১ বলে ৬০ রানের ইনিংসে ভারত বড় সংগ্রহের ভিত গড়ে। তাকে নিয়ে তৃতীয় উইকেটে সূর্য গড়েন ১১২ রানের জুটি।

শুবমান ৬ বলে ১২ ও রিংকু ১০ বলে ১৪ রান করেন। প্রোটিয়া জার্সিতে অভিষেক ম্যাচে একটি উইকেট পান নান্দ্রে বারগার। কেশব ও লিজাড নেন ২টি উইকেট।