অভিনয়ে যেমন পটু তেমনি নাচেও পারদর্শী সোহানা সাবা। একটা সময় নাটকে নিয়মিত দেখা গেলেও মাঝে বিরতিতে চলে যান। এরপর ফিরে আসেন বড়পর্দায়। কাজ করেন কিছু সিনেমায়। এরপর আবার বিরতিতে। গেল মাসে মুক্তি পেয়েছে তার সিনেমা ‘অসম্ভব’। দর্শকমহলে সাড়াও পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে নিয়মিত না হলেও সোশ্যালে বেশ সরব সাবা। প্রায়ই নিজের ফেসবুকে নানা বিষয় নিয়ে লেখালেখি করেন। বিভিন্ন ইস্যুর বাইরে মাঝে মাঝে উঠে আসে তার কবিতাও। এক লাইন, দুই লাইনে করে আপন মনে লিখে যান অথবা ছবির ক্যাপশন হিসেবে ব্যবহার করেন।
সম্প্রতি জয়িতা আফরিনের তোলা কিছু ছবি শেয়ার করে আবারও কিছু কবিতার লাইন নিয়ে হাজির হলেন ‘চন্দ্রগ্রহণ’ খ্যাত এ অভিনেত্রী। তার লেখা কবিতার হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো—
তুমি না থাকলে বুঝি দখিনা হাওয়া বইতো না?
সূর্যের প্রখরতা সইতো না?
তুমি না থাকলে বুঝি এক রাশ অসম্মানে তলিয়ে যেত কুনোব্যঙ ?
তুমি না থাকলে বুঝি অসম্মানে ঘ্যাং ঘ্যাং ?
তুমি না থাকলে বুঝি দম ফুরাতো যাবার আগে?
তুমি না আসলে বুঝি সুর হতো না নতুন রাগে?