বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হায়দার আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) চান্দগাঁও থানাধীন হাজী আবদুল লতিফ জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হায়দার কর্ণফুলী থানাধীন শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড মিয়াজি বাড়ির মোহাম্মদ শফির ছেলে। তবে তিনি বর্তমানে নগরের চান্দগাঁও থানাধীন জান আলী রেল স্টেশন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, হায়দারের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাইসহ ৮টি মামলা আদালতে বিচারাধীন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ অস্ত্রটি ডাকাতি ও মাদক পাচার কাজে ব্যবহার করতেন হায়দার।