বরিশালের উজিরপুর মডেল থানায় কর্মরত এসআই মেহেদী হাসান মিলনের বিরুদ্ধে ঘুষ ও সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ তুলে ৬ জন ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ২০ জন ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজির কাছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উজিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন বামরাইল ইউনিয়নের দায়িত্ব পালনকালে তার রোষাণলে পড়ে বহু মানুষ মামলার আসামি হয়েছে। তিনি এক পক্ষের থেকে টাকা নিয়ে অন্য পক্ষের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেন।
বামরাইল ইউপি সদেস্য মাইনুল ইসলাম তালুকদার বলেন, মেহেদী একজন দুর্নীতিবাজ ও ঘুষখোর পুলিশ আফিসারের কারণে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সে দীর্ঘদিন ধরে উজিরপুরে দাপটের সাথে চাকুরি করে নানা ধরনের অপকর্ম করেছেন।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মদ বলেন, এসআই মেহেদীর বিরুদ্ধে কি অভিযোগ দেয়া হয়েছে তা জানা নেই।