বিজয় দিবসে বিএসএফকে মিষ্টি উপহার

মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। গতকাল শনিবার দুপুরে পাঁচবিবি হাটখোলা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে যাদব প্রসাদকে মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া ও বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার যাদব জানান, দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অন্যকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।