শূন‍্যতেই শেষ সৌম‍্য

দিনটা কোনোভাবেই সৌম্যর হলো না আর! ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছিলেন। বোলিংয়ে ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান।

এবার ৪ বল খেলে কোনো রান না করেই আউট! অ্যাডাম মিলনের অফ স্টাম্পের বাইরের বলে কাট আর খোঁচার মাঝামাঝি কিছু করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

চতুর্থ বলেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১ রান।