‘ডানকি’ মুক্তি উপলক্ষ্যে দেশে শাহরুখ ভক্তদের ৭টি বিশেষ শো! 

ডানকি সিনেমার পোস্টারে শাহরুখ, তাপসীরা

প্রিয় তারকার সিনেমা মুক্তি ঘিরে ভক্তদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে থাকে। সেদিক থেকে বিশ্ব তারকা শাহরুখ খানের সবচাইতে বড় ফ্যানক্লাবের একটি এসআরকে ইউনিভার্স। যারা কিং খানের সিনেমা মুক্তির সময় ফ্যান শো আয়োজন করে। তাদের বাংলাদেশি হিসেবে কাজ করছে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ।

আগামী ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহের নতুন সিনেমা ‘ডানকি’। অন্যান্য দেশের সঙ্গে এটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশেও। আর দেশে মুক্তি ঘিরে এরইমধ্যে মেতে উঠেছে বাংলাদেশি শাহরুখ ভক্তরা। আয়োজন করছে বিশেষ ফ্যান শোয়ের।

এক সপ্তাহ আগে থেকেই শুরু করে দিয়েছে প্রচার-প্রচারণা। সিনেমার ব্যানার, প্লেকার্ড, পোস্টার ইত্যাদি নিয়ে ঢাকার কয়েক জায়গায় প্রমোশন শুরু করা হয়েছে, পাশাপাশি স্টিকার মারা হয়েছে উল্লেখযোগ্য স্থান গুলোতে৷ তাছাড়া কেরানিগঞ্জের লায়ন সিনেমাসে বড় ব্যানার প্রতিস্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

411502351_310427155305729_4220722240589221046_n

খোঁজ নিয়ে আরও জানা গেছে, শাহরুখের ‘ডানকি’ মুক্তির দিন ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে একত্রিত হবে শতাধিক ভক্ত। দেশের প্রত্যেকটি বিভাগে বিশেষ ফ্যান শো আয়োজনের পরিকল্পনা চলছে।

এ বিষয়ে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ-এর এডমিন ফাহিম আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘জওয়ান’ দেশে মুক্তি নিয়ে অনেক ধোয়াশা ছিলো। আমরা স্টার সিনেপ্লেক্সে ‘উই ওয়ান্ট জওয়ান’ শীর্ষক ব্যানার নিয়ে দাবি তুলেছিলাম৷ প্রচুর সাংবাদিকদের উপস্থিতিতে দাবি সফল হয়। পরের দিনই সিনেমাটি এনওসি পায়। এরপর আমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে স্পেশাল ফ্যান শো আয়োজন করেছিলাম। প্রায় ৬০০ জন মেম্বার আমাদের শোতে অংশগ্রহণ করেছিলো। সেই ধারাবাহিকতায় ‘ডানকি’ নিয়ে এবারও বিশেষ পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি বলেন, ‘এবার রিলিজের এক সপ্তাহ আগে প্রমোশন শুরু করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে প্রত্যেকটি বিভাগীয় শহরে স্পেশাল ফ্যান শো আয়োজন করা হবে৷ আমাদের মেইন ব্রাঞ্চ (এসআরকে ইউনিভার্স) থেকে ৬৫টিরও বেশি দেশে ফ্যান শো আয়োজন হচ্ছে। এরমধ্যে বাংলাদেশেই কমপক্ষে ৭টি শো হবে। আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

410651909_589556689980925_5504431944895624923_n

দুইদিন আগেই সিনেমাটির প্রচার উপলক্ষ্যে লায়নস সিনেমাসে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে প্রচারণা শুরু করে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ টিমের একাংশ। এরপর সেসব ছবি সোশ্যালে শেয়ার করে। এরপর সেই পোস্ট শেয়ার করে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। 

উল্লেখ্য, ‘ডানকি’ হতে যাচ্ছে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া শাহরুখ খানের তৃতীয় সিনেমা। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে কিং খানের সঙ্গে জুটি বেঁধেছেন তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ভিকি কৌশাল প্রমুখ।