নূর মোহাম্মদ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা

বরিশালের মুলাদী উপজেলায় আলহাজ নূর মোহাম্মদ হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ২০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত শনিবার দিনব্যাপী হোসনাবাদ গলইভাঙ্গা সরকারি

প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই সেবা দেওয়া হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডন প্রবাসী এম শামসুজ্জামানের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির। হৃদরোগ, গাইনি ও শিশু মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসনাবাদ গলইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার।