বায়ুদূষণে তৃতীয় ঢাকা ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বে দূষিত শহরের তালিকায় এক-দুই বা তিনে থাকা এখন নিয়মিত হয়ে গেছে ঢাকার জন্য। আজও বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ২৩৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া স্কোর ৩১৪ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ভারতের আরেক শহর দিল্লি আছে দ্বিতীয় স্থানে, স্কোর ২৪৭। ২০৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর। আর ১৯৫ স্কোর নিয়ে পঞ্চম ঘানার আক্রা।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।