প্রতীক বরাদ্দ শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। আজ সোমবার সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।

ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করে বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান।

প্রতীক বরাদ্দ হওয়ার আগে গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে। আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবে।