কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনা জানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কুয়েতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ সোমবার সকালে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েতের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।
ড. মোমেন কুয়েতে আজ স্থানীয় সময় সন্ধ্যায় কুয়েত সরকার আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। তিনি কাল মঙ্গলবার সকালে ঢাকায় ফিরবেন। পররাষ্ট্রমন্ত্রী ৩ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।