পার্থ টেস্টে বড় জয়ের পর এবার বক্সিং ডে টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্টটি। এর জন্য ১৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বিগ ব্যাশের জন্য আসন্ন টেস্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে তরুণ পেসার মরিসকে। যদিও প্রথম টেস্টে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডদের পেস বিভাগে তার দরকার পড়েনি। তবুও মরিসের পরিবর্তে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে স্কট বোলান্ডকে। এ নিয়ে অজি প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘ল্যান্সকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে, তবে সে গ্রীষ্মের টেস্ট ফরম্যাটের বিবেচনায় দৃঢ়ভাবে রয়েছে। এছাড়া পার্থ টেস্টের শক্তিশালী পারফর্ম করা স্কোয়াডটি রাখা হয়েছে আবারও।’
অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের স্কোয়াড : ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড ও ক্যামেরন গ্রিন।