চিত্রনায়িকা পরীমণি নানা কারণেই আলোচনায় থাকেন। তবে বিজয়ের দিনে তিনি এলেন ভিন্ন কারণে আলোচনায়। নিজের ছেলেকে এদিন তিনি জাতীয় পতাকার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। পরীমণি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে রাজ্য গাড়ির জানালা দিয়ে মাথা বের করে রয়েছে, তার এক হাতে জাতীয় পতাকায়। সেই পতাকা হাওয়ায় উড়ছে।
নেপথ্যে বাজছে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো স্বচ্ছল... এরপর বাজছে কারার ঐ লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈষাণ, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উক প্রাচীর প্রাচীর ভেদি...
বিজয় দিবসে প্রকাশ করা এই ভিডিওটি নেটিজেনরা বেশ পছন্দ করেছে। প্রায় তিন লাখ প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওতে। সেই সঙ্গে রয়েছে ইতিবাচক ও দেশপ্রেম বিষয়ক মন্তব্য।
একজন লিখেছেন, এই শিশুটির প্রতি মন থেকে অনেক এর দোয়া আছে। তাই সফল হবে ইনশাআল্লাহ ভালো কাজে । আরেকজন লিখেছেন, অনেক বড় হোক, দেশ প্রেম থাকুক অন্তরে।