রাজনীতি ও খেলার মাঠে সমান সক্রিয় থাকবেন সাকিব

খেলার মাঠ আর রাজনীতিতে সমান সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাকিব আল হাসান রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চান। আপাতত নিজ নির্বাচনী কাজ করব। বিজয়ী হলে কীভাবে এলাকার উন্নয়ন করব সেই

পরিকল্পনা করছি।’

গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।