টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ গজারি গাছের ডাল ও বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু গজারি গাছের ডাল ও বাঁশের লাঠি বানিয়ে রাখার আহ্বান জানান। নৌকার সমর্থকরা কিছু করতে গেলে ওদের ছাড় দেওয়া হবে না। গতকাল বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত চার নেতা যোগ দেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, জেলা আওয়ামী লীগ সদস্য মেজর (অব) ড. খন্দকার আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগ সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি।
এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।