সাজেকগামী পর্যটকের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাঙ্গামাটির সাজেকগামী পর্যটকের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হক জানান, পর্যটকবাহী মাহিন্দ্র, প্রাইভেটকারের চাকায় গুলি করাসহ পিকআপ ভাঙচুর করা হয়। ঘটনার পরপর  সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে।