নামের ভারে ২০২৪ আইপিএলের নিলামকে বলা হয়েছিল মিনি নিলাম। তবে শেষ দুই ঘণ্টায় দুবাইয়ের কোকাকোলা অ্যারিনায় যা দেখা গেলো, তাকে মিনি বলার আর উপায় থাকলো না। দেড় ঘণ্টার মধ্যে দুই অজি তারকা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স পালটে দিলেন পুরো আইপিএল নিলামের ইতিহাস। ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় হয়েছিলেন কামিন্স ২০.৫০ কোটি রূপীতে সানরাইজার্স হায়দ্রাবাদ। এক ঘণ্টার মধ্যে তা ভেঙে দিয়ে মিচেল স্টার্ক গড়লেন ২৪.৭৫ কোটি রূপীর নতুন রেকর্ড। চলুন দেখে নেয়া যাক আইপিএল ইতিহাসের দামী খেলোয়াড়দের তালিকা...
ক্রিকেটার দল মূল্য (কোটি রূপী) বছর
মিচেল স্টার্ক কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ ২০২৪
প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদ ২০.৫০ ২০২৪
স্যাম কারেন পাঞ্জাব কিংস ১৮.৫০ ২০২৩
ক্যামেরন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্স ১৭.৫০ ২০২৩
বেন স্টোকস চেন্নাই সুপার কিংস ১৬.২৫ ২০২৩
ক্রিস মরিস রাজস্থান রয়্যালস ১৬.২৫ ২০২১
নিকোলাস পুরান লাখনৌ সুপার জায়ান্টস ১৬.০০ ২০২১
যুবরাজ সিং দিল্লি ডেয়ারডেভিলস ১৬.০০ ২০১৫
প্যাট কামিন্স কলকাতা নাইট রাইডার্স ১৫.৫০ ২০২০
ইশান কিশান মুম্বাই ইন্ডিয়ান্স ১৫.২৫ ২০২২