ভিত্তিমূল্যের ২ কোটি রুপিতেই বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় আইপিএলের ১৭তম আসরের মিনি নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজ। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন তিনি।
অবশ্য আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয় ২০১৬ আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তাদের হয়েই আইপিএলের সেরা উঠতি খেলোয়াড় বনেছিলেন তিনি। এর পর ২০১৮ সালে ২.২০ কোটি রুপিতে পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ানসে। ২০২১ সালে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে গেলেও ছিলেন এক মৌসুম। ২০২২ মৌসুমে ২ কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার আইপিএলে নিজের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ।
আইপিএল ক্যারিয়ারে ৪৮ ম্যাচ খেলে ৩০.৭২ গড় ও ৭.৯৩ ইকোনমিতে ৪৭টি উইকেট রয়েছে মোস্তাফিজের ঝুলিতে।
মোস্তাফিজকে ছাড়াও নিলামে রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভীকে নিয়ে আরো শক্তিশালী হয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস দলটা দাড়িয়েছে এমন
মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আজিংকা রাহানে, শেখ রাশিদ, সামির রিজভী, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মইন আলি, শিভম দুবে, নিশান্ত সিন্ধু, অজয় মন্ডল, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, আর. হাঙ্গারগেকার, দীপক চাহার, মাহিশ থিকশানা, মুকেশ চৌধুরী, মোস্তাফিজুর রহমান, প্রশান্ত সোলাংকি, সিমারজিৎ সিং, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও শার্দুল ঠাকুর।