মাহিয়া মাহিকে টিভিতে মানায় তাকে রাজনীতিতে মানায় না। মাহিরা শীতে আসে আবার গরমে চলে যায় বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ড. দীপায়ন সরকার দীপ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর গোদাগাড়ীতে হওয়া নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন সাবেক এই ছাত্রনেতা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর ধরে ওমর ফারুকে পরিচর্যা করে বড় করছেন। আপনারা তার পাশে দাড়ান তাহলে ভোটটি পাবে বঙ্গবন্ধু কন্যা। মাহিয়া মাহিদের অভিভাবক শেখ হাসিনা নয়। তারা নাম ভাঙিয়ে ভোট চাইতে আসলে তাদের কথায় চেহারায় ভুলবেন না।
এসময় নৌকার প্রার্থীওমর ফারুক চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।