স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করতেন স্বামী, উৎসাহ দিতেন বাবা-মা!

স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করতেন স্বামী। আর তাতে ইন্ধন দিতেন শ্বশুর-শাশুড়ি। সেই সব ভিডিও পর্ন সাইটে আপলোড করে আয়ও করতেন তারা। কিছুদিন আগে স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে এমনই অভিযোগ করেন এক নারী। ঘটনাটি ভারতের গুজরাটের। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি এই মামলায় জামিন চাইতে গিয়ে হাইকোর্টের নিন্দার মুখে পড়েন শাশুড়ি। আদালতের বলে, ধর্ষণ তো ধর্ষণই। সেটা স্বামী করলেও। আর এক জন নারী হয়ে আরেকজনের সম্মানহানিতে সাহায্য করাও কম দোষের নয়।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বেশ কিছু দিন আগে রাজকোট সাইবার থানায় এক নারী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। আর এর পেছনে শ্বশুর এবং শাশুড়িদের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওই নারী জানান, তার শ্বশুরবাড়ির হোটেল ব্যবসা আছে। সেই ব্যবসা ভালো চলছিল না। একপর্যায়ে হোটেল বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই অবস্থা থেকে বাঁচতে তার ওপর অত্যাচার শুরু হয়। স্বামী এবং শ্বশুর-শাশুড়ি প্রথমে তার নগ্ন ছবি এবং ভিডিও বিভিন্ন পর্ন সাইটে দিয়ে টাকা রোজগার শুরু করেন। পরে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে।