ফরিদপুরে ৫ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরে গতকাল বুধবার ৪ হাজার ৮৭০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. অহিদুল শেখ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গতকাল বুধবার ভোর রাতে ফরিদপুর সদরের শোভারামপুরের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এদিকে, ফরিদপুরের নগরকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ ইমরান ফকির (২৫) নামে আরেক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।