আদমদীঘিতে গ্রেপ্তার বিএনপির ৫ নেতাকর্মী

বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যও রয়েছেন।

গতকাল বুধবার তাদের আগের একটি নাশকতার মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ  জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার মধ্য রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে চাঁপাপুর ইউনিয়ন থেকে তিন বিএনপি নেতা ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন থেকে একজন এবং বুধবার সকালে ছাতিয়ানগ্রাম থেকে আরও এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক  ও শালগ্রাম এলাকার নজরুল ইসলাম (৫১), একই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সরকার পাড়া গ্রামের বাকি সরকার (৫৮), চাঁপাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ও গোবিন্দপুর এলাকার ওয়াজেদ আলী (৫০), চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বিহিগ্রাম এলাকার মোক্তার আলী (৩২) ও ৮ নম্বর ওয়ার্ডের যুবদলের সদস্য ও বরিয়া বার্তা এলাকার আব্দুল হাকিম।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, নাশকতার মামলায় অজ্ঞাত আসাাম হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।