রাজধানীর কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে’র ইঞ্জিন রুমে আগুনের ঘটনা ঘটেছে। তবে এটি কোনো নাশকতা নয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নেভানো হয়।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশের এসপি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোতে বাধাগ্রস্ত হয়েছিল। ধোঁয়া থেকে ধীরে ধীরে ওই চটের বস্তায় আগুন লেগে যায়। রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নিভিয়ে ছেড়ে দেয়।
তিনি আরও বলেন, ‘এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’