চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি হওয়া পাঁচ দিন বয়সী নবজাতক এক শিশুকে ফেনী জেলার পরশুরাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার বেলা ২টার দিকে চমেক হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে শিশুটি চুরি হয়। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৃহবধূ আসমা আক্তার তার নবজাতক শিশুটি নিয়ে গত পাঁচ দিন ধরে চমেক হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিলেন। মঙ্গলবার দুপুর ২টার পর ওয়ার্ডে গিয়ে দেখেন তার শিশুটি নেই। তাৎক্ষণিক বিষয়টি হাসপাতালের চিকিৎসক ও নার্সকে জানানো হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত দুই নারীকে শনাক্ত করে পুলিশ।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, শিশু চুরির অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শিশুটিকে নিয়ে যাওয়া নারীকে শনাক্ত করে পুলিশ।