শাকিব খানকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়। একটি শুটিংয়ের জন্য শাকিব পাবনায় গিয়েছিলেন। সেখানেই তাকে দেখতে সমবেত হন কয়েক গ্রামের মানুষ।
জানা গেছে, ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে বর্তমানে পাবনায় ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। শাকিব খানের সঙ্গে প্রথম লটে অংশ নিয়েছিলেন এই ছবির মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ঢাকায় নিজের অংশের শুটিংয়ের কাজ শেষ করে আমেরিকায় ফিরে গেছেন তিনি।
অন্যদিকে ঢাকার শুটিং পর্ব শেষে গত (১৮ ডিসেম্বর) পাবনায় গিয়েছেন শাকিব খান। সেখান থেকে সিনেমার নির্মাতা হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শেষ সুপারস্টার।
একই স্থান থেকে আরেকটি ভিডিও পোস্ট করেছেন শাকিব খান নিজেই।