সোনারগাঁও ইউনিভার্সিটির ভিসি শামীম আরা

সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বুয়েটের সাবেক শিক্ষক অধ্যাপক শামীম আরা হাসান। রাষ্ট্রপতি ও আচার্য অনুমতিক্রমে তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে আট বছর স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এই ধারাবাহিকতায় পরে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি