কানাডিয়ান ইউনিভার্সিটি

‘ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার সেন্টার’ উদ্বোধন কোরিয়ার রাষ্ট্রদূতের

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার সেন্টার’ উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, এই ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ভাষা ও সাংস্কৃতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। তিনি তার বক্তব্যে রাষ্ট্রদূতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া ভৌগোলিক ও সাংস্কৃতিক বাধা অতিক্রম করে এমন সংযোগ বৃদ্ধির তাৎপর্যকে গুরুত্ব সহকারে তুলে ধরেন। ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, আমরা শুধু সীমান্তেই সেতু করি না, এমন বন্ধন গড়ে তুলি যা আগামী প্রজন্মকে বিশ্ব সম্প্রীতিতে অনুপ্রাণিত করবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোরিয়ান দূতাবাসের ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপ্লোম্যাসির প্রধান ড. ইয়ংমিন সিও, কানাডিয়ান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন ও সিনিয়র উপদেষ্টা প্রফেসর ড. মো. রিদওয়ানুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. গিয়াস ইউ আহসান। বিজ্ঞপ্তি