জিটিসিএলের ৩০তম বার্ষিক সাধারণ সভা

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ৩০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকায় কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও জিটিসিএল পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মো. নূরুল আলম সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলাসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০২২-২০২৩ অর্থবছরে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানিকে জিটিসিএল কর্তৃক পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের মাধ্যমে ২১৭৬.৯০ কোটি ঘনমিটার গ্যাস এবং কনডেনসেট পাইপলাইনের মাধ্যমে ১৬৪৬.০২ লাখ লিটার কনডেনসেট পরিবহন করে ১০৫৬.৫৮ কোটি এবং অন্যান্য আয় বাবদ ৫.০৯ কোটি টাকাসহ সর্বমোট ১০৬১.৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি কর্তৃক মোট ৫৩৩.৫৪ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।