বড়দিনের ছুটি কাটাতে ভারতের নয়াদিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে স্ত্রীকে নিয়ে পিটার হাস দিল্লি গেছেন। এ তথ্য নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র। পাশাপাশি ঢাকার কূটনীতিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মার্কিন রাষ্ট্রদূত স্ত্রীকে নিয়ে দিল্লি গেছেন। তবে তার ঢাকা ছেড়ে যাওয়ার সময় জানায়নি সূত্রটি।
হাসের দিল্লি যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ঢাকার কূটনীতিক সূত্র। জানা যায়, বড় দিনের ছুটির সময় ঢাকার বাইরে থাকবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বড় দিনের ছুটি কাটিয়ে ঢাকায় কাজে ফিরবেন তিনি।
এর আগে গত ১৬ নভেম্বরের শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত।