চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফকে গ্রেপ্তার করেছে বন্দর থানা-পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে বন্দর থানাধীন কলসি দিঘি সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তাদের গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ওসি মো. মঞ্জুরুল কাদের মজুমদার বলেন, নাশকতার পুরনো একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী দুই নেতার গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।