নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের পেস তোপের সামনে কিউই ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। 

ও’রর্ককে বোল্ড করেছেন মোস্তাফিজ। ৩১.৪ ওভারে ৯৮ রানেই থেমেছে নিউজিল্যান্ড। 

বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর, সব মিলিয়ে দেশের মাটিতে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০০৭ সালের দেশের মাটিতে যেটি তাদের সর্বনিম্ন। 

সব মিলিয়ে ১০০-এর নিচে নিউজিল্যান্ড এর আগে অলআউট হয়েছে ৮ বার।

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এর আগে একবারই অলআউট হয়েছে নিউজিল্যান্ড। ২০১৬ সালে নেলসনে।