বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনে থাকছে ঢাকার নাম। আজও বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় ঢাকা।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ৩৪৬। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৪৪৯ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৫৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের আরেক শহর কলকাতা। ২৪২ স্কোর নিয়ে চতুর্থ পাকিস্তানের লাহোর আর ঘানার আক্রা পঞ্চম স্থানে, স্কোর ২৩৮।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।