লাথামের কণ্ঠে বাংলাদেশি পেসারদের প্রশংসা

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরাজয়ের স্বাদটা পেলো নিউজিল্যান্ড। ভুলে যাওয়ার মতো দিনটিতে তারা বাংলাদেশের কাছে হেরেছে ৯ উইকেটে। মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। যার সবগুলো উইকেটই নিজেদের ঝুলিতে পুড়ে নিয়েছিলেন টাইগার পেসাররা। শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের এমন পারফরম্যান্সের পর তাদের প্রশংসা ঝড়েছে প্রতিপক্ষের অধিনায়কের কণ্ঠেও।

টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নিয়েছেন তানজিম সাকিব।

ম্যাচ শেষে বাংলাদেশি পেসারদের নিয়ে টম লাথাম বলেন, ‘অবশ্যই আমরা প্রত্যাশার চেয়েও বাজে খেলেছি...বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’