ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে শিবালয় উপজেলার বরংগাইল ও মহাদেবপুর এলাকায় জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র।