দিনাজপুরে পরিকল্পনা সচিব

সরকারি ক্রয় সংক্রান্ত তথ্য সবার জানার অধিকার আছে

সরকারিভাবে ক্রয় সংক্রান্ত তথ্য, দেশের প্রত্যেকটি নাগরিকের জানার অধিকার আছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকারিভাবে ক্রয় করা হয় জনগণের টাকা দিয়ে। তাই জনগণের টাকায় কি ক্রয় করা হচ্ছে দেশের নাগরিকদের সেই তথ্য জানার অধিকার আছে। বর্তমান সরকার সব ক্রয় প্রক্রিয়াতে শতভাগ স্বচ্ছতা রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল শনিবার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বিসিপিএ-আইএমইডির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শোহেলের রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য  দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।