সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কান্ট্রি সাপোর্ট সার্ভিস ম্যানেজার (বাংলাদেশ) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)।
পদ: কান্ট্রি সাপোর্ট সার্ভিস ম্যানেজার-বাংলাদেশ।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক/ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পারদর্শী হতে হবে। হিউম্যান রিসোর্সেস, প্রকিওরমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, লজিস্টিকস, ওএইচএস, সিকিউরিটি অ্যান্ড প্রোটোকলে বিস্তর জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেটের কাজ জানতে হবে। ইআরপি ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট বা প্রশাসনিক কাজে অন্তত ৭-৯ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক মূল বেতন ২,১৫,২৯৯ থেকে ৩,৭৫,৮৭৪ টাকা।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: বাংলাদেশ অফিস, ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, মাতৃত্বকালীন ভাতা, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম: প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১ জানুয়ারি ২০২৪।