সাকিব-শরিফুলদের ডোনাল্ড

বাংলাদেশের ইঞ্জিন রুম দারুণ কাজ করেছে

বাংলাদেশের ডাগআউট ছেড়ে গেছেন অ্যালান ডোনাল্ড। তবে শিষ্যদের প্রতি ভালোবাসা আজও তার কমেনি।ভুলেননি পারফরম্যান্সের প্রশংসা করতেও। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডোনাল্ড তানজিম সাকিব ও শরিফুল ইসলামদের অভিনন্দন জানিয়েছেন।

নেপিয়ারে কাল নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দেওয়ার পথে সব অবদান পেসারদেরই। সবগুলো উইকেটই আদায় করেছেন তারা।

যা দেখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সাবেক এই টাইগার পেস বোলিং কোচ। তিনটি হাত-তালির ইমোজির সঙ্গে শরিফুলের উইকেট উদযাপনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’

পেসারদের সঙ্গে ডোনাল্ডের সম্পর্ক কতটা উষ্ণ ছিল, সেটি দেশের ক্রিকেট সংশ্লিষ্ট কারও অজানা নয়। বাংলাদেশ দল ছেড়ে গেলেও পেসারদের সঙ্গে যোগাযোগ থাকবে বলেও তিনি জানিয়েছিলেন।