দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ জন্য এক মাস আগে থেকেই বন্ধ থাকবে কোচিং সেন্টারগুলো। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আজকের সভায় এমবিবিএস ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। পরীক্ষার সূচি ঠিক করা হয়েছে, সেই অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সূচির পাশাপাশি পরীক্ষার মান উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।