অবরোধের সমর্থনে ঢাকা পূর্ব ছাত্রদলের মিছিল 

নির্বাচন বর্জন ও সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মিছিল করেছে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৪ ডিসেম্বর) মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর ঘুরে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা নটরডেম কলেজের গেটের সামনে এসে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব সোহাগ ভুঁইয়ার নেতৃত্বে মিছিলে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহ্বায়ক হান্নান মজুমদার, রুহুল আমিন, আরমান হোসেন বাপ্পি, রাজিব পাটোয়ারী, রাশিদ তানজীম, রমনা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল শিকদার, সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, হাজারীবাগ থানা ছাত্রদলের আহ্বায়ক আজিম উদ্দিন আবিদ, শাহজাহানপুর থানা ছাত্রদলের ফাহিম আহমদ, পল্টন থানা ছাত্রদলের সদস্য সচিব মওদুদ আহমেদ, খিলগাঁও থানা ছাত্রদলের সদস্য সচিব বেনজির আহমেদ রাতুল, সবুজবাগ থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু ইউসুফ সুমন, মতিঝিল থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল নোমান রনি, কলাবাগান থানা ছাত্রদলের সদস্য সচিব রবিন বাকাউল, শাহবাগ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, নিউ মডেল কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল মালেক জয়, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিয়াদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।