নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে রবিবার (২৪ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উত্তরায় বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১নং সহ- সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, এম জি মাসুম রাসেল, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,যুগ্ম সম্পাদক সারোয়ার ভূঁইয়া রুবেল, প্রচার সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সদস্য আর এস নৈতিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবিলম্বে বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।