টানা নবমবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ডের পুরস্কার জিতে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর। জনপ্রিয় এ ব্র্যান্ড সকল দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে পঞ্চম শীর্ষস্থানের স্বীকৃতি অর্জন করেছে।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এনসার্চের সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বলরুমে ২৩ ডিসেম্বর এক জমকালো অনুষ্ঠানে ৪০টি ক্যাটাগরিতে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এ বছরের জন্যে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চায়ের ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এছাড়াও ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি ও জেরিন প্রিমিয়াম টি হচ্ছে ইস্পাহানি টি লিমিটেডের আরও দুটি সমাদৃত প্রিমিয়াম চা ব্র্যান্ড।
আনন্দঘন এ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর সকল ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছে।