ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হয় নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বেকম্যান'স অ্যান্ড পুষ্টি, ইন এ্যাসোসিয়েশন উইথ মোজো’ শীর্ষক এই আয়োজন।
এই আয়োজনে খাদ্য এবং পানীয় ব্যবসায় বর্তমান অবস্থায় টিকে থাকা এবং আগামীর সম্ভাবনা নিয়ে ৯টি গুরুত্বপূর্ণ ইনসাইট, কি-নোট এবং প্যানেল আলোচনা করেছেন দেশের স্বনামধন্য খাদ্য ও পানীয় প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী, চিফ মার্কেটিং অফিসার, সেলস ডিরেক্টর, সাপ্লাই চেইন হেড, মার্কেট রিসার্চার এবং কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীরা। ২৫০ জনের বেশি মার্কেটিং এবং সেলস পেশাজীবী এই আয়োজনে যোগ দেন। প্রোগ্রামটি উদ্বোধন করেন নেসলে বাংলাদেশ পিএলসির সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন।
অনুষ্ঠানের কি-নোট স্পিকার ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ। বৈশ্বিক এই টালমাটাল পরিস্থিতিতে খাদ্যপণ্য উৎপাদন, সরবরাহ এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যয়ের সমন্বয় করা, বিক্রয় ও ব্যবসা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশের ব্যবসা জগতের প্রখ্যাত মুখ এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সাথে ‘কনভার্সেশন অব এ বিজনেস মায়েস্ত্রো অ্যান্ড এ মার্কেটিং মায়েস্ত্রো’ সেশনটি মডারেট করেন তিনি।
এরপর প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে ক্রেতা ধরে রাখার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেন মার্কেটিং জগতের প্রাজ্ঞ ব্যাক্তিত্ববর্গ। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মহিউদ্দিনের মডারেশনে এই প্যানেলে অংশগ্রহণ করেন ডট বার্থের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন, মাইন্ডশেয়ার বাংলাদেশের ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিন, এনগেজ ৩৬০-এর সিইও সৈয়দা উম্মে সালমা ঝুমুর এবং প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।
সমাপনী সেশনে মার্কেটিংয়ের বিভিন্ন টুল আর টেকনিক ব্যবহার করে কিভাবে ফুড ব্যবসা সফলতার দিকে এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করেন বক্তারা। এই সেশনের মডারেটর ছিলেন সুরাইয়া সিদ্দীকা, ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড।
সেশনে প্যানেলে আলোচক হিসেবে ছিলেন মো. মাইদুল ইসলাম চিফ মার্কেটিং অফিসার আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল হেড অব মার্কেটিং, ট্রান্সকম বেভারেজ লিমিটেড এবং শহীদ বিন সরোয়ার, হেড অব মার্কেটিং, ড্যান ফুড বাংলাদেশ, সামিদ বিন সালাম ম্যানেজিং ডিরেক্টর, কিভা হান গ্রুপ্পো এবং আবু ওবায়েদ ইমন, কান্ট্রি মার্কেটিং লিড, ডমিনো’জ পিজ্জা বাংলাদেশ।
এবারের আয়োজনে উন্মোচন করা হয়েছে ‘বিজনেস ব্রিলিয়ানয’ ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ, যেখানে কভার ফিচার করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত ব্যবসায়ী এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সাথে কথোপকথন।