কুড়িগ্রামে দন্ডপ্রাপ্ত লালমনিরহাটে গ্রেপ্তার

মাদক মামলার সাজা ভোগের ভয়ে আত্মগোপনে ছিলেন মমিনুল ইসলাম নামে কুড়িগ্রামের ফুলবাড়ীর এক মাদক কারবারি। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পর হলেও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ।

ওসি বলেন, ফুলবাড়ীতে ২০১৪ সালে মাদকসহ গ্রেপ্তার হয় বড়লই গ্রামের মাদক কারবারি মমিনুল ইসলাম। পরে জামিন পাওয়ার পর লালমনিরহাটের পাটগ্রামে ‘ডাক্তার’ পরিচয়ে আত্মগোপন করেন তিনি। পরে ২০২২ সালে মাদক মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদন্ড দেয় আদালত।

পুলিশ আরও জানায়, অনুসন্ধানের একপর্যায়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মমিনুলকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে গতকাল গ্রেপ্তার করে ফুলবাড়ী থানার একটি দল।