সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)।
মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদসংখ্যা: ৬টি
জনবল নিয়োগ: ৭জন
১. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআরডি)
পদসংখ্যা: ০১টি
বেতন: ১,২২,০০০ টাকা (গ্রেড-৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচআর অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি
বয়সসীমা: সর্বোচ্চ ৫৭ বছর
২. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অথবা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
বেতন: ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
৩. পদের নাম: প্রধান শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ০১টি
বেতন: ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে।
৪. পদের নাম: সহকারী শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ০২টি
বেতন: ৩২,০০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। অথবা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
৫. পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ০১টি
বেতন: ২৭,০০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
৬. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৮,০০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৪ থেকে ৬ নং পদের জন্য ১,০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৪